'দিমাগী নকশাল' হতে পেরে গর্বিত, সমাজ মাধ্যমে নিশানা পি চিদম্বরমের
নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ‘দিমাগী নকশালদের’ থেকে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সমালোচনা করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। রবিবার সমাজ মাধ্যমে তিনি বলেন, তিনি গর্বিত যে, তিনি একজন ‘দিমাগী নকশাল’। উল্লেখ্য, শনিবার স্বাধীনত
পি চিদম্বরম


নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ‘দিমাগী নকশালদের’ থেকে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সমালোচনা করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। রবিবার সমাজ মাধ্যমে তিনি বলেন, তিনি গর্বিত যে, তিনি একজন ‘দিমাগী নকশাল’।

উল্লেখ্য, শনিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বলেছিলেন, কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা এই দিমাগী নকশালরা এখন সুযোগের অপেক্ষায় রয়েছে ও নৈরাজ্য সৃষ্টির নতুন নতুন পথ খুঁজছে। এরা সমাজকে ভুল পথে পরিচালিত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ যেমন সশস্ত্র নকশালদের নির্মূল করতে সফল হয়েছে, তেমনই এখন এই ‘দিমাগী নকশালদের’ চিহ্নিত করে বিচ্ছিন্ন করার প্রয়োজন রয়েছে। চিদম্বরম প্রধানমন্ত্রীর সেই আবেদনকে নিশানা করে পি চিদম্বরম রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি গর্বিত যে, তিনি একজন ‘দিমাগী নকশাল’।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande