পূর্ব দিল্লিতে সাফাই কর্মীকে নৃশংসভাবে খুন, বিক্ষোভ পরিজনদের
নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): দিল্লিতে ফের খুন! এবার পূর্ব দিল্লিতে খুন হলেন এক সাফাই কর্মী। নিহতের নাম - অনিল। সে খোদা কলোনির বাসিন্দা ছিল। পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় অনিল নামের এক সাফাইকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘট
পূর্ব দিল্লিতে সাফাই কর্মীকে নৃশংসভাবে খুন, বিক্ষোভ পরিজনদের


নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): দিল্লিতে ফের খুন! এবার পূর্ব দিল্লিতে খুন হলেন এক সাফাই কর্মী। নিহতের নাম - অনিল। সে খোদা কলোনির বাসিন্দা ছিল। পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় অনিল নামের এক সাফাইকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন।

রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় এক সাফাইকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অপরাধের পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande