ভোটাভুটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতি দখলে বিজেপি, সভাপতি রিঙ্কু মণ্ডল
মালদা, ১৮ আগস্ট (হি.স.):মালদায় আরও একটি পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। মঙ্গলবার ভোটাভুটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন বিজেপির দুই সদস্য। সভাপতি হয়েছেন রিঙ্কু মণ্ডল এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লবী মণ্ডল। বিজেপ
পঞ্চায়েত সমিতি


মালদা, ১৮ আগস্ট (হি.স.):মালদায় আরও একটি পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। মঙ্গলবার ভোটাভুটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন বিজেপির দুই সদস্য। সভাপতি হয়েছেন রিঙ্কু মণ্ডল এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লবী মণ্ডল। বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস-সহ কোনও রাজনৈতিক দল প্রার্থী না দেওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

মানিকচক পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩২টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৮টি, বিজেপি ৯টি, কংগ্রেস ৩টি এবং সিপিআইএম ২টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন পিংকি মণ্ডল এবং সহ-সভাপতি ছিলেন আমিনা খাতুন।

পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যরা সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাবে বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিআইএম সদস্যরাও সমর্থন করেন বলে দাবি। অনাস্থা প্রস্তাবের পর সভাপতি ও সহ-সভাপতি পদ থেকে অপসারিত হন আগের দুই পদাধিকারী।

মঙ্গলবার নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের সভা বসে। সমস্ত সদস্য উপস্থিত থাকলেও বিজেপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। কংগ্রেসের দুই সদস্য সভা বয়কট করেন বলেও জানা গিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই পদই বিজেপির দখলে যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande