সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নদিয়া, ১৯ আগস্ট (হি স)। অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার
সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


নদিয়া, ১৯ আগস্ট (হি স)। অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত।

কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার এই পরোয়ানা জারি করেছেন।

অভিযোগ, শুধু সেনাবাহিনী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিতর্কিত ও অপমানজনক মন্তব্যের অভিযোগ রয়েছে মহুয়ার বিরুদ্ধে। এই মামলায় একাধিক বার সমন পাঠানো হলেও মহুয়া আদালতে হাজির হননি। সেই কারণে শেষ হাজিরার দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একটি সাক্ষাৎকারে মহুয়া এই দুই বিষয়ে মন্তব্য করেছিলেন।

ভারতীয় সেনাবাহিনী এবং 'অপারেশন সিঁদুরের' পরিপ্রক্ষিতেই কৃষ্ণনগরের এসিজেএম আদালতে একটি মামলা দায়ের করা হয়। নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত ১৩ মে এই মামলাটি করেছিলেন। আদালত সূত্রে খবর, মামলার শুনানির জন্য অনেকবার মহুয়াকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ।

বারবার নির্দেশ অমান্য করার কারণেই শেষ পর্যন্ত কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

এ ছাড়া, মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে তাঁর কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তার প্রেক্ষিতে কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকার বাসিন্দা চয়ন নন্দী আদালতে মামলা করেছিলেন। বার বার সমন পাঠানো সত্ত্বেও কোনও তারিখেই তিনি আদালতে হাজির হননি। জেএম তৃতীয় আদালতের বিচারক দিব্যেন্দু দাসের এজলাস থেকে সশরীরে হাজিরার শেষ দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande