রিভিলগঞ্জে বাইক ছিনতাই, গ্রেফতার দুই
সারণ, ১৯ আগস্ট (হি.স.): বিহারের রিভিলগঞ্জ থানার মঝনপুরা ঢালার কাছে অস্ত্র দেখিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ সূত
রিভিলগঞ্জে বাইক ছিনতাই, গ্রেফতার দুই


সারণ, ১৯ আগস্ট (হি.স.): বিহারের রিভিলগঞ্জ থানার মঝনপুরা ঢালার কাছে অস্ত্র দেখিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ আগস্ট রাতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ, বাইকে করে আসা কয়েকজন এক ব্যক্তির পিছু নেয়। মঝনপুরা ঢালার কাছে পৌঁছালে অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় তারা। ঘটনার পর ১৮ আগস্ট রিভিলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে প্রযুক্তিগত তথ্য এবং গোপন সূত্রের সাহায্যে পুলিশ অভিযুক্তদের পরিচয় জানতে পারে। এরপর অভিযান চালিয়ে মুফস্সিল থানা এলাকার বাসিন্দা রাকেশ কুমার সিং এবং অভিষেক কুমার সিংকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande