পুরসভার ১৬টি বরোতে পৃথক তদন্ত কমিটি গঠন
কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : ফের বরো-ভিত্তিক কমিটি গড়ল কলকাতা পুরসভা। কলকাতার বিভিন্ন বাণিজ্যিক ভবন, মার্কেট, মল-সহ যেখানে মানুষের নিয়মিত জমায়েত হয়, সেই সব জায়গায় বিল্ডিংয়ের নিরাপত্তা ও অনুমোদন খতিয়ে দেখবে নবগঠিত এই কমিটি। পুরসভার ১৬টি বরোতে
পুরসভার ১৬টি বরোতে পৃথক তদন্ত কমিটি গঠন


কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : ফের বরো-ভিত্তিক কমিটি গড়ল কলকাতা পুরসভা। কলকাতার বিভিন্ন বাণিজ্যিক ভবন, মার্কেট, মল-সহ যেখানে মানুষের নিয়মিত জমায়েত হয়, সেই সব জায়গায় বিল্ডিংয়ের নিরাপত্তা ও অনুমোদন খতিয়ে দেখবে নবগঠিত এই কমিটি। পুরসভার ১৬টি বরোতেই পৃথক কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতের আগুনে জীবনহানির ঘটনায় ফের বিতর্ক সৃষ্টি হতেই নড়েচড়ে বসল পুরসভা। ২৫ আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই কমিটি। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিটি কমিটিতে থাকবেন বিল্ডিং, লাইসেন্স, দমকল, পুলিশ এবং সিইএসসি-র প্রতিনিধিরা। সংশ্লিষ্ট এলাকার ভবনগুলির নকশা, নির্মাণ সংক্রান্ত অনুমোদন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ-সহ একাধিক বিষয় খুঁটিয়ে পরীক্ষা করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande