
পদকের দৌড়ে অসমের নয়নমণি শইকিয়া ও পুতুল সনোয়াল
গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করে অসম তথা দেশকে গর্বিত করায় অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বড়গোহাঁইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অসম প্ৰদেশ বিজেপি।
দলের প্ৰদেশ সভাপতি তথা দরং-ওদালগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ শইকিয়া শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, গ্লাসগো কমনওয়েলথ গেমসে লাভলিনার অসাধারণ সাফল্য অসম ও সমগ্র দেশের জন্য গৌরবের বিষয়। এর আগে তিনি অলিম্পিক এবং এশিয়ান গেমসেও পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। বিশ্বের এই তিনটি মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয় করে লাভলিনা নিজের সাফল্যের নতুন ইতিহাস রচনা করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগে কমনওয়েলথ গেমসে অসমের তিরন্দাজ জয়ন্ত তালুকদার ২০১০ সালে ব্রোঞ্জ পদক এবং ২০২২ সালে লন বোলসে স্বর্ণপদক জয় করেছিলেন নয়নমণি শইকিয়া।
এদিকে, বিজেপির প্ৰদেশ মিডিয়া প্যানেলিস্ট অমল নারায়ণ পাটোয়ারি সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে লাভলিনা বড়গোহাঁইকে অভিনন্দন জানানোর পাশাপাশি গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্বকারী অসমের লন বোলস খেলোয়াড় নয়নমণি শইকিয়া, পুতুল সোনায়াল এবং লিজা দাসকেও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, লিজা দাস ভালো পারফরম্যান্স করেও পদক জিততে না পারলেও নয়নমণি শইকিয়া ও পুতুল সোনোয়াল এখনও পদকের দৌড়ে রয়েছেন এবং তাঁদের সাফল্য অসমের পাশাপাশি সমগ্র দেশের গৌরব আরও বাড়িয়ে তুলবে বলে অসম প্রদেশে বিজেপি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস