শ্রাবণ সোমবারে শিবভক্তদের সেবায় হিন্দু মহাসভার শিবির, পদযাত্রীদের ঢল এক্তেশ্বরে
বাঁকুড়া, ২ আগস্ট (হি. স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে এক্তেশ্বর শিব মন্দিরে জলাভিষেক করতে শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝরনার জল কাঁধে ‘বাঁক’ নিয়ে হাজার হাজার শিবভক্তের ঢল নামে বাঁকুড়ায়। প্রায় ২৫ কিলোমিটার পথ পদব্রজে অতিক্রম করে ভক্তরা প্র
শ্রাবন সোমবারে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্নার জল বাঁকে বয়ে নিয়ে আসতে বাঁকুড়ায় ভক্তদের ঢল নেমেছে


বাঁকুড়া, ২ আগস্ট (হি. স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে এক্তেশ্বর শিব মন্দিরে জলাভিষেক করতে শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝরনার জল কাঁধে ‘বাঁক’ নিয়ে হাজার হাজার শিবভক্তের ঢল নামে বাঁকুড়ায়। প্রায় ২৫ কিলোমিটার পথ পদব্রজে অতিক্রম করে ভক্তরা প্রাচীন এক্তেশ্বর শিবমন্দিরে পৌঁছন।

দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত ভক্তদের জন্য জেলা হিন্দু মহাসভার উদ্যোগে একটি সেবাশিবিরের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসকরা অসুস্থ ভক্তদের প্রাথমিক চিকিৎসা করেন। পাশাপাশি ভক্তদের জন্য আহার, গরম ও ঠান্ডা পানীয়, শরবত এবং বিশ্রামেরও ব্যবস্থা করা হয়। অনেক পরিশ্রান্ত পদযাত্রী সাময়িকভাবে ওই শিবিরে আশ্রয় নেন।

রবিবার হিন্দু মহাসভার জেলা সহ-সম্পাদক হরসুন্দর দত্ত এবং সহ-সভাপতি রাম অবতার আগরওয়াল জানান, প্রায় দুই হাজারেরও বেশি ভক্তকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় ভজন-কীর্তনেরও আয়োজন করা হয়েছে।

শুধু হিন্দু মহাসভাই নয়, শ্রাবণ সোমবার উপলক্ষে বাঁকুড়া শহরের মাচানতলা, বড়বাজার, নুতনচটি, লালবাজার-সহ বিভিন্ন এলাকায় স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগেও একাধিক সেবাশিবির খোলা হয়েছে। সেখানে পদযাত্রী শিবভক্তদের জন্য পানীয় জল, শরবত, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande