এনডিএ সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ায় সম্রাটকে সংবর্ধনা
পাটনা, ২ আগস্ট (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে রবিবার পাটনায় সংবর্ধনা জানানো হয়। যেহেতু তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় ১০০ দিন পূর্ণ করেছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এদিন বলেছেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, আগামী মার্চ
এনডিএ সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ায় সম্রাটকে সংবর্ধনা


পাটনা, ২ আগস্ট (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে রবিবার পাটনায় সংবর্ধনা জানানো হয়। যেহেতু তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় ১০০ দিন পূর্ণ করেছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এদিন বলেছেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, আগামী মার্চের মধ্যে বিহারের দরিদ্র পরিবারগুলির বাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে—যখন তা ১২৫ ইউনিটের সীমা অতিক্রম করবে—তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা হতে শুরু করবে। আমরা বিহারে ২৫ লক্ষ পরিবারকে চিহ্নিত করে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে তাদের বাড়ির ছাদে সোলার লাইট বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছি। এছাড়া, আমাদের সরকার ২০২৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিহারের সমস্ত দরিদ্র পরিবারের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন করবে। দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত বিহার সরকার সহায়তা প্রদান অব্যাহত রাখবে। ওবিসি বা অনগ্রসর শ্রেণীর কোনও ব্যক্তিকে সমাজের মূলধারায় নিয়ে আসা আমাদের সরকারের দায়িত্ব। আমি দলিত সম্প্রদায়কেও স্পষ্টভাবে জানাতে চাই, আপনাদের মূলধারায় নিয়ে আসার জন্য আমাদের পুরো সরকার প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিতপ্রাণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande