
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী রবিবার রাজ্য জুড়ে সাড়ম্বরেই পালন করা হয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বেঙ্গল কেমিক্যালস - এর প্রতিষ্ঠাতা আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।
উল্লেখ্য, প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক। তিনি একজন দেশি শিল্পায়ন উদ্যোক্তা ও ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপতি ছিলেন। ১৯০১ খ্রীষ্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যালস ও ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। তার জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায় ( বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত