
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্ম দিনে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে রবিবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে লিখেছেন যে, - জাতীয় পতাকার রূপকার, স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম। উল্লেখ্য, ভারতের জাতীয় পতাকার নকশাকার। তিনি বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপত্তনমের নিকটে ভাটলাপেনুমারুতে আজকের দিনে জন্মগ্রহণ করেন।ভেঙ্কাইয়া মছলিপত্তনমের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়র কেমব্রিজ সমাপ্ত করার উদ্দেশ্যে কলম্বো'তে যান। ভারতে ফিরে তিনি রেল গার্ডের চাকুরি গ্রহণ করেন। এবং পরে বেলারি' তে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীতে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের আংলো - বৈদিক কলেজে যোগদান করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত