পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফেও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা
কলকাতা ২ আগস্ট (হি. স.) : আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের তরফেও এদিন সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফেও শ্রদ্ধাঞ্জলি


কলকাতা ২ আগস্ট (হি. স.) : আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের তরফেও এদিন সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে এর পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন যে -

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান সাধনার সেই অগ্রদূত ছিলেন যিনি বিজ্ঞান চর্চার সাথে জনগণের আর্থসামাজিক পরিকাঠামোকে সম্পৃক্ত করে তুলতে চেয়েছিলেন ফলিত প্রয়োগের মাধ্যমে। যার ফলস্বরূপ আমরা পেয়েছিলাম 'বেঙ্গল কেমিক্যালস' মতো অনেক সংস্থা...

স্বদেশী প্রতিষ্ঠান স্থাপনের মধ্যে দিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র প্রকারান্তরে দেশীয় শিল্প ও অর্থনীতির পথ চলাকে স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলেন।

আজ যখন দেশের সরকার দেশীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলিকে ধ্বংস করার উন্মত্ত খেলায় নেমেছে, তখন আচার্য প্রফুল্ল চন্দ্রের ভাবনা ও দর্শনের প্রাসঙ্গিকতা আমাদের নতুন করে ভাবতে শেখায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande