অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকায় ঝাড়গ্রামে মহিলাদের পথ অবরোধ
ঝাড়গ্রাম, ২০ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ঝাড়গ্রাম শহরের একাধিক মহিলা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঝাড়গ্রাম শহরের ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ত
বিক্ষোভ


ঝাড়গ্রাম, ২০ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ঝাড়গ্রাম শহরের একাধিক মহিলা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঝাড়গ্রাম শহরের ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, চলতি মাসে শহরের একাধিক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তার টাকা জমা পড়েছে। কিন্তু তাঁদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। বারবার অপেক্ষা করেও টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

ঝাড়গ্রাম ফ্লাইওভার সংলগ্ন ৫ নম্বর রাজ্য সড়কে মহিলাদের অবরোধের জেরে যান চলাচলে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

পরে ঝাড়গ্রাম থানার আইসির পরামর্শে মহিলারা অবরোধ তুলে নেন। ফলে কিছু সময় পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে টাকা না পাওয়ার কারণ এবং কবে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ জমা পড়বে, তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে বিক্ষোভকারী মহিলাদের মধ্যে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande