পূর্ব রেলের উদ্যোগে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক
কলকাতা ২০ আগস্ট (হি. স.) : পরিকাঠামো প্রকল্পের গতি বাড়াতে রেলওয়ে বোর্ড-পূর্ব রেলের বৈঠক সম্পন্ন হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হল বৃহস্পতিবার। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলে
পূর্ব রেলের উদ্যোগে বৈঠক বৃহস্পতিবার


কলকাতা ২০ আগস্ট (হি. স.) : পরিকাঠামো প্রকল্পের গতি বাড়াতে রেলওয়ে বোর্ড-পূর্ব রেলের বৈঠক সম্পন্ন হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হল বৃহস্পতিবার। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরে আয়োজিত বৈঠকে যৌথ ভাবে সভাপতিত্ব করেন রেলওয়ে বোর্ডের প্রিন্সিপ্যাল এগজিকিউটিভ ডিরেক্টর (গতি শক্তি) এন সি কারমালি এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে।

বৈঠকে পূর্ব রেলের বিভিন্ন প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কৌশল নিয়ে আলোচনা হয়। দ্রুত কাজ শেষ করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং প্রকল্প বাস্তবায়নের পথে থাকা সমস্যার দ্রুত সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, - ট্র্যাক সম্প্রসারণ, স্টেশন আধুনিকীকরণ, সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন ও যোগাযোগ পরিকাঠামো সম্প্রসারণ নিয়ে বিস্তারিত অগ্রগতি রিপোর্ট পেশ করেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। বৈঠকে পূর্ব রেলের বিভিন্ন বিভাগের প্রধান এবং নির্মাণ বিভাগের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রেক্ষিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে পূর্ব রেল প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রেখে গুণমান অক্ষুণ্ণ রেখে দ্রুত প্রকল্পগুলি শেষ করার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande