নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীর বাড়িতে পুলিশের নোটিস, জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
নৈহাটি, ২০ আগস্ট (হি.স.): নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীর বাড়িতে পুলিশি নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার নৈহাটি থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ঈশানি সরকারের হাতে নোটিস তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও
জমি দখল


নৈহাটি, ২০ আগস্ট (হি.স.): নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীর বাড়িতে পুলিশি নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার নৈহাটি থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ঈশানি সরকারের হাতে নোটিস তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল। তবে তার সদুত্তর না মেলায় এবার শেষবারের মতো নোটিস দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে অভিযোগ, বিষ্ণু অধিকারী যে বিলাসবহুল বাড়িতে থাকেন, সেটি ২০২১ সালে জবরদখল করে শান্তা চক্রবর্তীর কাছ থেকে হস্তান্তর করা হয়েছে। মূলত এই অভিযোগের ভিত্তিতেই নৈহাটি থানার পুলিশ তাঁর বাড়িতে নোটিস দিতে যায়। জমি ও বাড়িটির মালিকানা এবং হস্তান্তর সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, পুলিশের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিষ্ণু অধিকারীর স্ত্রী ঈশানি সরকার। তাঁর দাবি, সম্পূর্ণ বৈধভাবেই ওই জমি ও বাড়ি কেনা হয়েছে। জমি কেনার ক্ষেত্রে কোনও অনিয়ম বা জবরদখলের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

পুলিশের নোটিসের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও স্থানীয় মহলে চর্চা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে জমি ও বাড়ির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি তদন্তের পরই গোটা ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande