ভুয়ো এসওজি পরিচয়ে লুট টাকা, ছিনতাই সোনার গয়না
হলদওয়ানি, ২০ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের হলদওয়ানির বরেলি রোড সংলগ্ন গোরাপড়াও এলাকায় বুধবার গভীর রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র দুষ্কৃতীরা নিজেদের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর সদস্য পরিচয় দিয়ে একটি অফিসে ঢোকে। এরপর সেখানে থাকা ল
ভুয়ো এসওজি পরিচয়ে লুট টাকা, ছিনতাই সোনার গয়না


হলদওয়ানি, ২০ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের হলদওয়ানির বরেলি রোড সংলগ্ন গোরাপড়াও এলাকায় বুধবার গভীর রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র দুষ্কৃতীরা নিজেদের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর সদস্য পরিচয় দিয়ে একটি অফিসে ঢোকে। এরপর সেখানে থাকা লোকজনকে ভয় দেখিয়ে লুটপাট চালায়।বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, গোরাপড়াওয়ের ওই অফিসে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। সেই সময় একটি গাড়িতে করে ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে পৌঁছয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা নিজেদের এসওজি দলের সদস্য বলে পরিচয় দেয়। পুলিশি অভিযান চলছে মনে করে অফিসে উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।অভিযোগ, দুষ্কৃতীরা টেবিলে রাখা প্রায় ৮ লক্ষ টাকা নগদ নিয়ে নেয়। এরপর সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে সোনার আংটি ও দুটি সোনার চেন খুলে নেয়। পাশাপাশি ১২টি মোবাইল ফোনও লুট করে। লুটপাটের পর অভিযুক্তরা গাড়িতে করে বরেলি রোডের দিকে পালিয়ে যায়।খবর পেয়ে সিটি এসপি মনোজ কাটিয়াল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের চারটি দল গঠন করা হয়েছে বলে জানান। হলদওয়ানির সিও অমিত সাইনি জানান, এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande