
মান্ডি, ২০ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের মান্ডি-কুল্লু হাইওয়ের দওয়াড়া টানেলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় প্রায় ছয়জন আহত হয়েছে বলেও প্রাথমিকভাবে খবর।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ টানেলের ভিতরে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নগওয়াইনের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে। মৃত ও আহতের সঠিক সংখ্যা এবং তাঁদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস