কংগ্রেস কেবল মুখে নারীদের সমর্থনের কথা বলে : স্মৃতি ইরানি
নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি দাবি জানিয়েছেন, কংগ্রেস যেন নারী সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি না করে, বরং সংসদে এর প্রতি সমর্থন জানায়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় সাধ
স্মৃতি ইরানি


নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি দাবি জানিয়েছেন, কংগ্রেস যেন নারী সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি না করে, বরং সংসদে এর প্রতি সমর্থন জানায়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি বলেন, কংগ্রেস কেবল মুখে নারীদের সমর্থনের কথা বলে। তিনি তাদের আহ্বান জানান, সংসদে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি বাস্তবায়নে সহায়তা করে যেন তারা তাদের এই দাবির সত্যতা প্রমাণ করে।

স্মৃতি ইরানি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, যেন তারা যৌথভাবে কাজ করে, যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীরা আরও বেশি আসন পেতে পারেন। বিজেপি নেত্রী আরও বলেন, কোনও রাজনৈতিক দলই সংসদ বা সংবিধানের চেয়ে বড় নয়। তিনি বলেন, দেশের মর্যাদা এবং জনগণের কণ্ঠস্বরকেই সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande