জয়পুর-সহ ১৮ শহরে বৃষ্টি, বুন্দির তালেড়ায় ৭০ মিমি
জয়পুর, ২৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার রাজস্থানের জয়পুর-সহ প্রায় ১৮টি শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজ্যের সাতটি এলাকায় দুই ইঞ্চি বা তার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বুন্দির তালেড়ায়, ৭০ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়
জয়পুর-সহ ১৮ শহরে বৃষ্টি, বুন্দির তালেড়ায় ৭০ মিমি


জয়পুর, ২৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার রাজস্থানের জয়পুর-সহ প্রায় ১৮টি শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজ্যের সাতটি এলাকায় দুই ইঞ্চি বা তার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বুন্দির তালেড়ায়, ৭০ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ আগস্ট পূর্ব রাজস্থানের কোটা, ভরতপুর ও জয়পুর বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উদয়পুর, আজমের বিভাগ এবং শেখাওয়াটি এলাকার কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব রাজস্থানে ফের বৃষ্টির তৎপরতা কমতে পারে। তবে ২৭ ও ২৮ আগস্ট কোটা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, জয়পুর, আলওয়ার, বারাঁ, ভিলওয়াড়া, বুন্দি, দৌসা, ঝালাওয়ার, করৌলি, খৈরথল-তিজারা, কোটা, প্রতাপগড়, সাওয়াই মাধোপুর, সিকার ও টঙ্ক-সহ কয়েকটি শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার আলওয়ার, ঝালাওয়ার, খৈরথল-তিজারা, সাওয়াই মাধোপুর, টঙ্ক-সহ কয়েকটি এলাকায় দুই ইঞ্চি বা তার বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে।

মঙ্গলবার শ্রীগঙ্গানগর ও বিকানেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। রাজ্যের মধ্যে শ্রীগঙ্গানগরেই সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। কোটপুতলি-বেহরোরে কোলিলা ফ্লাইওভারের কাছে জাতীয় সড়ক-৪৮-এর সার্ভিস লেন জলে ডুবে যায়।লালসোট এলাকায় ৯৫ মিলিমিটার এবং মোরেল বাঁধ এলাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলওয়ার শহরেও সকালে প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে যায়। লাগাতার বৃষ্টির কারণে বেশ কয়েকটি শহরের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমেছে।

আবহ বিদ রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, মঙ্গলবারও ঝাড়খণ্ডের উপর নিম্নচাপের পরিস্থিতি রয়েছে। মৌসুমি অক্ষরেখা জম্মু, দেহরাদূন ও বৈকোমের চাপবলয়ের মধ্য দিয়ে বিস্তৃত রয়েছে। ২৬ আগস্ট পূর্ব রাজস্থানের কোটা, ভরতপুর ও জয়পুর বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদয়পুর, আজমের বিভাগ ও শেখাওয়াটি অঞ্চলের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব রাজস্থানে বৃষ্টির তৎপরতা ফের কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম রাজস্থানের যোধপুর ও বিকানের বিভাগের অধিকাংশ এলাকায় আগামী এক সপ্তাহ দুর্বল মৌসুমি পরিস্থিতি বজায় থাকতে পারে। সোমবার আলওয়ার, বুন্দি, দৌসা, ডিগ, ধৌলপুর, জয়পুর, ঝালাওয়ার, সাওয়াই মাধোপুর ও টঙ্ক জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। সর্বাধিক ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সাওয়াই মাধোপুরের নাদৌতিতে।

জয়পুরে টানা দ্বিতীয় দিন মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টির পর শহরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে। শহরের কোথাও প্রবল, কোথাও হালকা বৃষ্টি হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২.৮ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি কমেছে। জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি রেকর্ড হয়েছে। জলসম্পদ দফতর সূত্রে জানা গেছে, জয়পুরের বাস্সিতে ৩৯ মিলিমিটার এবং চাকসুতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande