
নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ওনাম ও মিলাদ উন নবী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যমে ওনাম ও মিলাদ উন নবী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওনামের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, সবাইকে ওনামের শুভেচ্ছা। এটি একটি প্রাণবন্ত উৎসব যা বিশ্বজুড়ে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। এই উৎসব আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধির চেতনাকে আরও সুদৃঢ় করুক। ওনামের দিনটি সবার জন্য চমৎকার হয়ে উঠুক। এই উৎসব আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাক।
মিলাদ উন নবী উপলক্ষ্যে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ঈদ মোবারক! মিলাদ-উন-নবী উপলক্ষ্যে শুভেচ্ছা। আশা করি, এই উপলক্ষ আমাদের সবার মধ্যে সম্প্রীতি ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। উদারতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনা যেন সর্বদা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ