২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডে, ১০টি জেলায় হলুদ সতর্কতা
রাঁচি, ২৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় আগামী ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে ১০টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর ২৭ আগস্ট পর্যন্ত রাঁচি, লোহারদাগা, হাজারিবা
দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র


রাঁচি, ২৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় আগামী ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে ১০টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর ২৭ আগস্ট পর্যন্ত রাঁচি, লোহারদাগা, হাজারিবাগ, কোডারমা, রামগড়, বোকারো, ধানবাদ, লাতেহার, চাতরা এবং গিরিডি—এই ১০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে 'হলুদ সতর্কতা' জারি করেছে। ভারী বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় সব এলাকাতেই বৃষ্টিপাত হয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে রাঁচি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande