শিমলায় গাড়িতে তল্লাশি, তিনজনের কাছ থেকে মাদক উদ্ধার
শিমলা, ২৬ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার ঝাকড়ি থানা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ৩.২৯ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে
শিমলায় গাড়িতে তল্লাশি, তিনজনের কাছ থেকে মাদক উদ্ধার


শিমলা, ২৬ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার ঝাকড়ি থানা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ৩.২৯ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রামপুরের বাসিন্দা হিতেশ ঠাকুর ( ৩২) ,বলদেব (৩০) এবং ২৯ বছরের বিশাল (২৯)।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঝাকড়ি থানা এলাকার ধার গৌরার কাছে ডোই খাড্ডে যানবাহনে নাকাতল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা তিন ব্যক্তির কাছ থেকে মোট ৩.২৯ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ভিত্তিতে ঝাকড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande