
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় বৃহস্পতিবার চাকদহ স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ সি ও কোপা ইয়ংস কর্নার এর মধ্যে খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। হাওড়া ইউনিয়ন পরাজিত। ১-০ গোলে জিতল আ্যডামাস ইউনাইটেড এস এ। উত্তরপল্লী এম এস ও এ আর নালন্দা মিলনবীথি ৩-১ গোলের ব্যবধানে জয়ী । উল্লেখ্য, মোট ৯ টি খেলা ছিল। এর মধ্যেই - ২ খেলা ড্র হয়েছে এবং পরিত্যক্ত - ১ টি খেলা পঞ্চম (এ) ডিভিশনে। বি জি প্রেস মাঠে শ্যামবাজার ক্লাব ও সেন্ট্রাল কলকাতা এস সি খেলা হয় নি।হাওড়া টাউন ক্লাব ২ গোলে হার।জিতল বালিগঞ্জ ইনস্টিটিউট। ২ গোলে জিতেছে গ্রীনপার্ক স্পোর্টস ক্লাব, হারল তারা ফ্রেন্ডস ক্লাব।সাইথ ফ্লক ক্লাব ৩ গোলে জিতেছে।ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের হার। এছাড়াও এদিন পরাজিত ১-০ গোলে মির্জাপুর ইউনিয়ন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত