হড়পা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে বার্তা নেপালের
কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি . স. ) : ভারতকে সতর্কবার্তা দিলেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতকেও নেপালের মতো বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। শিশিরবাবুর মতে, ভারত ও নেপালের ঐতিহাসিক সম্পর্ককে বরাবর সাংস
হড়পা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে বার্তা নেপালের


কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি . স. ) : ভারতকে সতর্কবার্তা দিলেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতকেও নেপালের মতো বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।

শিশিরবাবুর মতে, ভারত ও নেপালের ঐতিহাসিক সম্পর্ককে বরাবর সাংস্কৃতিক মেলবন্ধনে বাঁধা হয়েছে। কিন্তু এবার পরিবেশগত বিষয় নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ভারত ও নেপালের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমরা বরাবরই ‘রুটি-বেটি’ কিংবা ‘সীতা-রাম’-এর আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন দিয়ে ব্যাখ্যা করে এসেছি। আমাদের ধর্মীয় ও সভ্যতার মেলবন্ধন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ককে পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক সুরক্ষার নিরিখে নতুনভাবে পর্যবেক্ষণ করা জরুরি।”

নেপালের বিদেশমন্ত্রীর মতে, “হিমালয় গললে সমুদ্রে জলস্তর বাড়বেই। বুধবার সেই ভয়ানক ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে। আচমকা জলস্তর বেড়ে গিয়ে নেপালের একের পর এক এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ভেসে গিয়েছে একের পর এক শহর।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande