শিলংকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই অসমের পর্যটনকেন্দ্রগুলিতে ভ্রমণের আহ্বান মুখ্যমন্ত্রীর
হাফলং (অসম), ২৮ আগস্ট (হি.স.): শিলংকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পর্যটকদের অসমের নিজস্ব পর্যটনকেন্দ্রগুলি ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বিশেষভাবে হাফলং, আমরেং এবং উমরাংসোর মতো মনোরম পর্যটনস্
CM


হাফলং (অসম), ২৮ আগস্ট (হি.স.): শিলংকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পর্যটকদের অসমের নিজস্ব পর্যটনকেন্দ্রগুলি ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বিশেষভাবে হাফলং, আমরেং এবং উমরাংসোর মতো মনোরম পর্যটনস্থলগুলির কথা তুলে ধরেছেন।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাগুলিতে রয়েছে নয়নাভিরাম পাহাড়ি দৃশ্য, ঝরনা, হ্রদ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। পর্যটন পরিকাঠামোর যথাযথ উন্নয়ন করা গেলে এই স্থানগুলি উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

অসমে পর্যটন পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটকের সংখ্যা বাড়বে। একই সঙ্গে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি ডিমা হাসাও-সহ অসমের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার সুযোগও তৈরি হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande