হয় ওরা থাকবে, নয় আমরা, যাদবপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হুঁশিয়ারি
কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্টভাবে তাঁদের ''বেয়াদপ'' বলে চিহ্নিত করে জানালেন, এ বার হয় ওই ‘বেয়াদপেরা’ থাকবেন, নয় ‘রাষ্ট্রবাদীরা’। তাঁর কথায়, যাদবপুরের পড়ু
শুভেন্দু অধিকারী (ফাইল ফটো)


কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্টভাবে তাঁদের 'বেয়াদপ' বলে চিহ্নিত করে জানালেন, এ বার হয় ওই ‘বেয়াদপেরা’ থাকবেন, নয় ‘রাষ্ট্রবাদীরা’।

তাঁর কথায়, যাদবপুরের পড়ুয়ারা নিট-কেন্দ্রিক কর্মসূচিতেও ভারতকে নিয়ে কোনও স্লোগান দেয় না। বদলে বলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’। তাঁরা সিঁদুর অভিযানের সময় পথে নেমে বলে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’।

যাদবপুরে '১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম্’ অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ র্যাম্প। সেই কারণে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ রাখা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারটি ফটক।

শুক্রবার বিকেলে সেই মঞ্চে উঠেই শুক্রবার বক্তৃতা করেন শুভেন্দু। বুঝিয়ে দেন, কোন উদ্দেশ্যে তিনি সেখানে উপস্থিত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande