
দুর্গাপুর, ২৮ আগস্ট (হি. স.): বেসরকারী মেডিক্যাল কলেজের হোস্টেলের ছাত্রের রহস্যমৃত্যু। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসার রাজবাঁধে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম অভিষেক কুমার। বিহারের সীতামারির বাসিন্দা।
রাজবাঁধের এক বেসরকারী মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজের হোস্টেলে থাকত। এদিন দুপুরে তার রুমমেট নামাজ পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে জানলা দিয়ে দেখতে রুমের ভেতর ঝুলন্ত দেহ। তখন কলেজ অধ্যাপকদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কি কারনে মৃত্যু তাই নিয়ে রহস্যের দাঁনা বেঁধেছে। কলেজ সূত্রে জানা গেছে সম্প্রতি প্রথম বর্ষের পরীক্ষ রয়েছে। প্রাথমিক অনুমান সে কারণে হয়তো মানসিক অবসাদে ভুগছিল। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা