অবিশ্রান্ত বৃষ্টিতে তৃতীয় ডিভিশনের সমস্ত খেলা বাতিল ঘোষণা করে আইএফএ
কলকাতা, ৩ আগস্ট ( হি. স.) : অবিশ্রান্ত বৃষ্টি। এর পরিপ্রেক্ষিতেই সোমবার দুপুরের পর থেকে এদিন কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের সমস্ত খেলা পন্ড হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক বিবৃতিতে সোমবার তা সবিস্তা
তৃতীয় ডিভিশনের সমস্ত খেলা পন্ড টানা বৃষ্টিতে


কলকাতা, ৩ আগস্ট ( হি. স.) : অবিশ্রান্ত বৃষ্টি। এর পরিপ্রেক্ষিতেই সোমবার দুপুরের পর থেকে এদিন কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের সমস্ত খেলা পন্ড হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক বিবৃতিতে সোমবার তা সবিস্তারেই জানানো হয়েছে। প্রথম ও প্রধান কারণ হল - কর্দমাক্ত পরিবেশ। পা রাখা যাচ্ছে না। যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। এই আশঙ্কায় ঝুঁকি নিতে চায় নি আইএফএ। অনুপযুক্ত পরিবেশ ও টানা বর্ষণে এই বিপত্তি বলে স্পষ্টভাবেই জানিয়েছে আইএফএ। বৃষ্টিতে কার্যতঃ এদিন খেলা ধুয়ে মুছে গেল। উল্লেখ্য, পরবর্তীতে নতুন ক্রীড়াসূচি জানানো হবে। যদিও একমাত্র ব্যাতিক্রম কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের একটি খেলা হয়। সুদূর নদীয়া জেলার চাকদহে স্টেডিয়ামে তা সম্পন্ন হয়েছে। ৩-০ গোলের ব্যবধানে পরাজিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। জিতল এ আর নালন্দা মিলনবীথি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande