কর্ণাটকে মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ জন মন্ত্রী
বেঙ্গালুরু, ৩ আগস্ট (হি.স.): কর্ণাটকে সোমবার সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। শপথ নিয়েছেন ১৯ জন মন্ত্রী। বেঙ্গালুরুতে এদিন লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ১৯ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। গত ৩ জুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ
কর্ণাটকে মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ জন মন্ত্রী


বেঙ্গালুরু, ৩ আগস্ট (হি.স.): কর্ণাটকে সোমবার সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। শপথ নিয়েছেন ১৯ জন মন্ত্রী। বেঙ্গালুরুতে এদিন লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ১৯ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। গত ৩ জুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা ডি কে শিবকুমার এবং তাঁর মন্ত্রিসভার অন্য ১৩ জন সদস্যকে মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য প্রায় দুই মাস অপেক্ষা করতে হয়েছিল; এর ফলে বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে।

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুপস্থিতি ছিল লক্ষণীয়। মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় কয়েকজন বিধায়কের হতাশা প্রকাশের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, সবাইকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়; তবে তিনি তাঁদের ভবিষ্যতে সুযোগ পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande