মেয়েদের শিক্ষার ওপর অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
কটক, ৩ আগস্ট (হি.স.): শিক্ষা হলো চরিত্র গঠন, সামাজিক রূপান্তর এবং দেশ গঠনের ভিত্তি। এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ওড়িশার কটকে ''জগদগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়''-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়গুলির প্রতি নৈতিক মূ
মেয়েদের শিক্ষার ওপর অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির


কটক, ৩ আগস্ট (হি.স.): শিক্ষা হলো চরিত্র গঠন, সামাজিক রূপান্তর এবং দেশ গঠনের ভিত্তি। এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ওড়িশার কটকে 'জগদগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়গুলির প্রতি নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, 'বিকশিত ভারত ২০৪৭' এবং 'বিকশিত ওড়িশা ২০৩৬'-এর লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার কটকে জগদগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং তা চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনেরও ভিত্তি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলিকে এমন পরিবেশ তৈরি করতে হবে যা তরুণদের মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা হয়ে ওঠা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়তা করে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টিকে ছাত্রী, আদিবাসী শিক্ষার্থী এবং অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার ওপর অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande