শৈবতীর্থে ভক্তদের ভিড়, শ্রাবণের প্রথম সোমবারে শিবের আরাধনা ভক্তদের
নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের প্রথম সোমবার দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। ভগবান শিবের আরাধনায় মগ্ন হলেন ভক্তরা। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্ত বারাণসীতে বাবা বিশ্বনাথের জলাভিষেকের জন্য জড়ো হন। রাতভর দীর্ঘ লাইন তৈ
শৈবতীর্থে ভক্তদের ভিড়, শ্রাবণের প্রথম সোমবারে শিবের আরাধনা ভক্তদের


নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের প্রথম সোমবার দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। ভগবান শিবের আরাধনায় মগ্ন হলেন ভক্তরা। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্ত বারাণসীতে বাবা বিশ্বনাথের জলাভিষেকের জন্য জড়ো হন। রাতভর দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। হর হর মহাদেব ধ্বনিতে বারাণসী মুখরিত হয়ে ওঠে।

উত্তর প্রদেশের মোরাদাবাদের কামেশ্বর মহাদেব মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা। অযোধ্যার নাগেশ্বরনাথ মহাদেব মন্দিরেও উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষ্যে বারাণসীর ব্রহ্ম নিবাস মন্দিরে 'মহারুদ্রাভিষেক' অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজের মানকামেশ্বর মহাদেব মন্দিরেও শিবভক্তরা পূজার্চনা করেন। পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রার্থনা ও 'জলাভিষেক' করার জন্য ভক্তরা গাজিয়াবাদের বাবা দুধেশ্বর নাথ মন্দিরে রাত থেকেই ভিড় করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande