
নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ির ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বামী ও স্ত্রীর। মৃতদের নাম - টিঙ্কু (৩২) ও তাঁর স্ত্রী ঊর্মিলা (৩০)। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির উসমানপুর এলাকার জয়প্রকাশ নগরে (জেপি নগর)। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দিল্লির জে পি নগর এলাকায় একটি বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান স্বামী ও স্ত্রী। দীর্ঘক্ষণ চেষ্টার পর তাঁদের উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো যায়নি। এসটিও সুনীল সাগর জানিয়েছেন, স্বামী টিঙ্কু ও স্ত্রী ঊর্মিলাকে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়। তাঁদের জগ প্রবেশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ