অভিষেক ঘনিষ্ঠ তৃনমূল নেতা গ্রেফতার , চোর চোর শ্লোগান ও ডিম থেরাপি
বাঁকুড়া, ৩০ আগস্ট (হি. স.): চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত অভিষেক অনুগামী তৃণমূল নেতা রাজীব ঘোষাল। রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বেলিয়াতোড় থানা থেকে এদিন বাঁকুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় রাজীব ঘোষালকে ঘিরে চোর চোর স্লো
অভিষেক ঘনিষ্ঠ তৃনমূল নেতা গ্রেফতার , চোর চোর শ্লোগান ও ডিম থেরাপি


বাঁকুড়া, ৩০ আগস্ট (হি. স.): চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত অভিষেক অনুগামী তৃণমূল নেতা রাজীব ঘোষাল। রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বেলিয়াতোড় থানা থেকে এদিন বাঁকুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় রাজীব ঘোষালকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে।তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও।

উল্লেখ্য,চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতা থেকে শনিবার গ্রেফতার করা হয় তৃণমূল নেতা রাজীব ঘোষালকে। তিনি তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ।কলকাতার দমদম এলাকা থেকেগত শনিবার তাঁকে গ্রেফতার করে বেলিয়াতোড় থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত ২০২৫ সালে বেশ কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন রাজীব ঘোষাল বলে অভিযোগ রয়েছে। কিন্তু টাকা নেওয়ার পরেও চাকরি তাদের হয় নি।এমনকী টাকাও ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরৎ ফেরৎ চাইলে মিলত হুমকি বলে অভিযোগ। এতে প্রতিবাদ করতে পারেনি টাকা দেওয়া চাকরিপ্রার্থীরা। রাজ্যে সরকার বদলের পর রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। এই অভিযোগ জমা পড়তেই এলাকা থেকে পালিয়ে যান রাজীব ঘোষাল। বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতার দমদম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বেলিয়াতোড় থানার পুলিশ। রবিবার সকালে তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়। এই প্রতারণার ঘটনার পিছনে রাজীব ছাড়াও অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বিগত রবিবার সকালে পুলিশ তাকে বাঁকুড়া জেলা আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে জড়ো হন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের ভীড় জমে যায়। তাদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। রাজীবকে দেখে ‘চোর চোর’ স্লোগান উঠতে থাকে। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো ও ছোড়া হয় ডিম। যদিও তৃণমূল নেতার গায়ে ডিম লাগেনি। এই পরিস্থিতি সামাল দিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রাজীবের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে বাঁকুড়ায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande