চন্দনখালিতে বন্যাকবলিতদের পাশে আসারামজি বাপু আশ্রম ট্রাস্ট, দেড় হাজার মানুষের জন্য খাবারের সংস্থান
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.): বন্যাকবলিত গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে এল সন্ত শ্রী আসারামজি বাপু আশ্রম ট্রাস্টের কলকাতা শাখা। শ্রী যোগ বেদান্ত সেবা সমিতি ও যুব সেবা সঙ্ঘের যৌথ উদ্যোগে চন্দনখালি গ্রামে একটি বিশেষ ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। এই ত্রাণ অভি
আসারামজি বাপু আশ্রম ট্রাস্ট


কলকাতা, ৩০ আগস্ট (হি. স.): বন্যাকবলিত গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে এল সন্ত শ্রী আসারামজি বাপু আশ্রম ট্রাস্টের কলকাতা শাখা। শ্রী যোগ বেদান্ত সেবা সমিতি ও যুব সেবা সঙ্ঘের যৌথ উদ্যোগে চন্দনখালি গ্রামে একটি বিশেষ ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।

এই ত্রাণ অভিযানে প্রায় দেড় হাজার বন্যাকবলিত মানুষের জন্য পুষ্টিকর খিচুড়ি প্রসাদের (ভাণ্ডারা) ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি দুস্থ পরিবারগুলির ব্যবহারের জন্য ২০০ কেজি মুড়ি, ২০০ কেজি চিঁড়ে, ২০০ কেজি ছাতু, ২০০ কেজি গুড়, ২০০ কেজি চানাচুর এবং ২০০ কেজি বিস্কুট দেওয়া হয়। ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের জন্য ৪০০টি ব্যাগও প্রদান করা হয়।

বন্যার কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্গত মানুষের হাতে খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সেবা কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই ধরনের বিভিন্ন ত্রাণ ও সেবামূলক কাজ নিয়মিত চালিয়ে যাওয়া হয়।

ত্রাণ অভিযান সফল করতে সাহায্যকারী সমস্ত স্বেচ্ছাসেবক ও সহায়তাকারী নাগরিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande