
দেহরাদূন, ৩০ আগস্ট (হি.স.): হালদ্বানিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর মঞ্চ ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে ৩১ আগস্ট পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযুক্তদের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভট্টের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানাবে কংগ্রেস।
দেহরাদূন মহানগর কংগ্রেস কমিটির সভাপতি ডা. যশবিন্দর পাল সিং গোগী রবিবার জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়ালের নির্দেশে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে কংগ্রেস কর্মীরা ধারা পুলিশ ফাঁড়িতে যাবেন। এখনও পর্যন্ত পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সেখানে প্রতিবাদও জানানো হবে।
কংগ্রেসের অভিযোগ, ৮ আগস্ট হালদ্বানিতে দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের সভার পর কয়েকজন সমাজবিরোধী ব্যক্তি মঞ্চের কথিত ‘শুদ্ধিকরণ’ করেন। কংগ্রেসের দাবি, এই ঘটনা সামাজিক সম্প্রীতির পরিপন্থী। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য