শিয়ালদহ ইয়ার্ডে ৭ ঘণ্টার মেগা ট্রাফিক ব্লক সফল, ৬০ কেজি রেলে আধুনিকীকরণ ও ডায়মন্ড ক্রসিংয়ের কাজ সম্পন্ন
​কলকাতা, ৩০ আগস্ট (হি. স.): শিয়ালদহ ডিভিশনের রেল ইয়ার্ডে ৭ ঘণ্টার মেগা ব্লক নিয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ সফলভাবে সম্পন্ন করল পূর্ব রেল। নির্ভরযোগ্য ও উন্নত ট্রেন চলাচল নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ২৯ ও ৩০ আগস্টের মধ্যবর্তী রাতে শিয়
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের


​কলকাতা, ৩০ আগস্ট (হি. স.): শিয়ালদহ ডিভিশনের রেল ইয়ার্ডে ৭ ঘণ্টার মেগা ব্লক নিয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ সফলভাবে সম্পন্ন করল পূর্ব রেল। নির্ভরযোগ্য ও উন্নত ট্রেন চলাচল নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ২৯ ও ৩০ আগস্টের মধ্যবর্তী রাতে শিয়ালদহ স্টেশন চত্বরে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সাত ঘণ্টার মেগা ট্রাফিক ব্লক নেওয়া হয়। এই সময়সীমার মধ্যে ডাউন মেন (DN/ML) লাইনে কিমি ০/১৯ থেকে ০/২০ অংশে ডায়মন্ড সুইচ পয়েন্ট ২০৮বি/২১৯এ-কে পুরনো ৫২ কেজি থেকে বাড়িয়ে ৬০ কেজি রেলে উন্নীত করা হয়েছে।

​এই আধুনিকীকরণ কাজের অধীনে ৩৪.৭১ মিটার দীর্ঘ ৬০ কেজি রেল এবং সাতটি প্রিফেব্রিকেটেড গ্লুড জয়েন্ট বসানো হয়। জায়গার চরম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পুরনো পয়েন্ট মেশিন সরিয়ে নতুন গ্রাউন্ড ফিটিংসসহ পুরো ট্র্যাক কাঠামোর রূপান্তর ঘটানো হয়েছে।

​একই ট্রাফিক ব্লকের সুযোগ কাজে লাগিয়ে সিগন্যাল ও টেলিকম (S&T) এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (TRD) বিভাগও একাধিক জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে। S&T বিভাগ ২০৮বি পয়েন্টে বিদ্যমান সিমেনস মেশিনের পরিবর্তে আইআরএস (IRS) পয়েন্ট মেশিন বসানোর পাশাপাশি কেবল, গ্লুড জয়েন্ট, ট্র্যাক ও ক্রস জাম্পার এবং বন্ড ওয়্যার পরিবর্তনের কাজ সম্পন্ন করে। অন্যদিকে, TRD বিভাগ দমদম ইয়ার্ডের ৫ ও ৬ নম্বর লাইনে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা রক্ষণাবেক্ষণ সফলভাবে শেষ করেছে।

​উল্লেখ্য, রবিবার সকাল ঠিক ৭টায় নির্ধারিত সময়সূচি মেনেই ট্রাফিক ব্লক তুলে নেওয়া হয়। পূর্ব রেলের সিপ্রো (CPRO) শিবরাম মাঝি জানান, এই সাফল্য আন্তঃবিভাগীয় নিখুঁত সমন্বয়ের নিরিখে এক অনন্য নজির গড়ে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande