রেল পরিষেবায় কাটছাঁট, আদ্রা ডিভিশনে - ‘রোলিং ব্লক’ কর্মসূচি
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সোমবার ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ‘কম্বাইন্ড রোলিং ব্লক’ কর্মসূচি নেওয়া হয়েছে। এর জেরে একাধিক লোকাল ও মেমু ট্রেনের পরিষেবা বাতিল, আংশিক বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।রেল
রেল পরিষেবায় কাটছাঁট, আদ্রা ডিভিশনে - ‘রোলিং ব্লক’ কর্মসূচি


কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সোমবার ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ‘কম্বাইন্ড রোলিং ব্লক’ কর্মসূচি নেওয়া হয়েছে। এর জেরে একাধিক লোকাল ও মেমু ট্রেনের পরিষেবা বাতিল, আংশিক বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।রেল সূত্রে খবর, ৩১ অগস্ট এবং ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু প্যাসেঞ্জারও ৩১ অগস্ট, ৩, ৪ ও ৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

এ ছাড়া, ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল–টাটানগর–আসানসোল মেমু ৩১ অগস্ট, ৩ ও ৫ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলবে। অর্থাৎ, আদ্রা–টাটানগর অংশে পরিষেবা বন্ধ থাকবে। ৪ ও ৬ সেপ্টেম্বর ৬৮০৬০ আসানসোল–বরাভূম মেমু আদ্রা থেকে যাত্রা শুরু করবে। ওই দিন আসানসোল–আদ্রা অংশে ট্রেনটি চলবে না।

একইভাবে, ৪ ও ৬ সেপ্টেম্বর ৬৮০৫৬ টাটানগর–আসানসোল মেমু আদ্রাতেই যাত্রা শেষ করবে। ১, ২ ও ৫ সেপ্টেম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমুও আদ্রা পর্যন্ত চলবে; আদ্রা–পুরুলিয়া অংশে পরিষেবা বন্ধ থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande