নাবালিকা জনজাতি স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বেলপাহাড়ি এঠালা এলাকা
ঝাড়্গ্রাম, ৩০ আগষ্ট ( হি.স.): নাবালিকা জনজাতি স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বেলপাহাড়ি এঠালা এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা পরেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন। অভিযুক্তের ফাঁসির দাবিতে রবিবার সকাল থে
নাবালিকা জনজাতি স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বেলপাহাড়ি এঠালা এলাকা


ঝাড়্গ্রাম, ৩০ আগষ্ট ( হি.স.): নাবালিকা জনজাতি স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বেলপাহাড়ি এঠালা এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা পরেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন। অভিযুক্তের ফাঁসির দাবিতে রবিবার সকাল থেকেই শিলদা বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সমাজের মানুষজনেরা। এদিন এঠালা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকাল ১০টা থেকে শুরু হয় এই বিক্ষোভ, অবরোধ। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়তে থাকে। পরে ঘটনার খবর পেয়ে বিক্ষোভকারীদের সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

উল্লেখ্য গত ২৩ অগস্ট স্থানীয় এক টোটোচালক রূপকুমার দাস ওই নাবালিকা স্কুলছাত্রীকে টোটোতে চাপিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ২৪ অগস্ট নাবালিকার পরিবারের পক্ষ থেকে বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে ওই দিন রাতেই অভিযুক্ত রূপকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। এদিন অভিযুক্ত ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন জনজাতি সমাজের মানুষজনেরা। তাদের দাবি গুরুতর ঘটনায় অভিযুক্তকে দ্রুত এবং কঠোর শাস্তি দিতে হবে। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা আলোক সরেন, বাপ্পা মুর্মুরা বলেন, শুধু গ্রেফতার করলেই হবে না, দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নাবালিকার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। এদিন সকাল থেকে অবরোধের জেরে শিলদা বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষজনেরা। এদিন বিকেল পর্যন্ত অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে দেন বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande