পঞ্জাবের এএপি সরকারকে ফের তোপ গৌরব ভাটিয়ার
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টি (এএপি) সরকারকে ফের বিঁধলেন গৌরব ভাটিয়া। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেছেন, পঞ্জাবে এএপি সরকার দমনমূলক নীতির মাধ্যমে যেভাবে সরকারি কর্মীদের কোণঠাসা ও হেনস্থা করছে, আমরা স
পঞ্জাবের এএপি সরকারকে ফের তোপ গৌরব ভাটিয়ার


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টি (এএপি) সরকারকে ফের বিঁধলেন গৌরব ভাটিয়া। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেছেন, পঞ্জাবে এএপি সরকার দমনমূলক নীতির মাধ্যমে যেভাবে সরকারি কর্মীদের কোণঠাসা ও হেনস্থা করছে, আমরা সেই বিষয়টি তুলে ধরতে চাই। ২৩টি জেলায় ৩ লক্ষ সরকারি কর্মী আন্দোলন করছেন এবং তাঁদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন ৩.৫ লক্ষ পেনশনভোগী। চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। দ্বিতীয়ত, মহার্ঘ ভাতা বকেয়া পড়ে আছে এবং তা দেওয়া হচ্ছে না। তৃতীয়ত, পুরনো পেনশন প্রকল্প চালুর বিষয়ে কথা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি হলো—ওপিএস-এর জন্য কোনও রূপরেখাই তৈরি করা হয়নি। ভগবন্ত মান বলছেন, ধর্মঘট প্রত্যাহার না করা পর্যন্ত তিনি কোনও আলোচনা করবেন না। একজন মুখ্যমন্ত্রীর এমন চাপ সৃষ্টি করা উচিত নয়; বরং তাঁর আলোচনা করা উচিত। গণতন্ত্রের মূল চেতনা এটাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande