
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লিতে নেপাল দূতাবাসে গিয়ে বিপর্যয়ের জন্য সমবেদনা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার এক্স মাধ্যমে তিনি জানান, নতুন দিল্লিতে নেপাল দূতাবাসে গিয়ে শোকবার্তায় স্বাক্ষর করার মাধ্যমে আমি আমার গভীর শোক প্রকাশ করেছি। ২৬ আগস্ট হড়পা বানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি নেপালের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে নেপালের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিক-সহ বহু বিদেশি নাগরিকও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং ‘সুখ-দুঃখের সাথী’ হিসেবে ভারত সর্বদা নেপালের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়েও আমরা আমাদের নেপালি ভাই-বোনদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি এবং অনুসন্ধান, উদ্ধার ও পুনর্বাসনের ক্ষেত্রে নেপালের প্রচেষ্টায় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সংবাদ