সাংবাদিকদের জন্য পেনশন ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ঘোষণা, নবান্নে সূচনা করবেন শুভেন্দু অধিকারী
​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী আগামীকাল, ১ সেপ্টেম্বর মঙ্
পশ্চিমবঙ্গ সরকারের তরফেও বিঞ্জপ্তি জারি হধ


​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী আগামীকাল, ১ সেপ্টেম্বর মঙ্গলবার ওই জোড়া কর্মসূচির শুভ সূচনা করা হবে।​তথ্য ও সংস্কৃতি দফতরের বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে— পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা ২০২৬ এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। নবান্ন সভাগৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জোড়া কর্মসূচির শুভসূচনা করবেন। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।​অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়, প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি তথা পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্যের সমস্ত ইচ্ছুক ও যোগ্য সাংবাদিক এই বীমা যোজনার আওতায় আসবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande