ভারতে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল তৈরি করবে টাটা, মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ভারত ও আমেরিকার মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফজিএম-১৪৮ জ্যাভলিন কেনার বিষয়ে চুক্তি হয়েছে। জ্যাভলিন ব্যবস্থার জন্য প্রস্তাব ও গ্রহণপত্রেও স্বাক্ষর করেছে ভারত। এবার দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির লক্
ভারতে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল তৈরি করবে টাটা, মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ভারত ও আমেরিকার মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফজিএম-১৪৮ জ্যাভলিন কেনার বিষয়ে চুক্তি হয়েছে। জ্যাভলিন ব্যবস্থার জন্য প্রস্তাব ও গ্রহণপত্রেও স্বাক্ষর করেছে ভারত। এবার দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির লক্ষ্যে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এবং জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার (জেজেভি)-এর মধ্যে চুক্তি হয়েছে।

মার্কিন দূতাবাসের মুখপাত্র ডানা জিয়ে ২৮ আগস্ট নিশ্চিত করেছিলেন যে ভারত জ্যাভলিন ব্যবস্থার জন্য প্রস্তাব ও গ্রহণপত্রে স্বাক্ষর করেছে। এর ফলে ভারত জ্যাভলিন ব্যবস্থার গ্রাহক হয়েছে। এটি একটি উন্নত মাঝারি-পাল্লার ‘ফায়ার-অ্যান্ড-ফরগেট’ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল।

ভারতে জ্যাভলিন তৈরির জন্য জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার টাটা অ্যাডভান্সড সিস্টেমসকে প্রধান অংশীদার হিসেবে বেছে নিয়েছে। চুক্তি অনুযায়ী, ভারতে জ্যাভলিন ব্যবস্থার চূড়ান্ত সংযোজন ও একীকরণের জন্য একটি পৃথক পরিকাঠামো তৈরির সম্ভাবনা খতিয়ে দেখবে দুই সংস্থা।

এই সহযোগিতার ফলে ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন ক্ষমতা বাড়ার পাশাপাশি দেশীয় সরবরাহ শৃঙ্খলও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ভারতে চূড়ান্ত সংযোজন ও একীকরণ শুরু হলে উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান তৈরি এবং স্থানীয় উৎপাদন দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বিশ্বজুড়ে জ্যাভলিনের চাহিদা বাড়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকেও এর মাধ্যমে আরও শক্তিশালী করা যাবে।

জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চারের ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর রিচ লিসিয়ন বলেন, এই অংশীদারিত্ব জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার ও ভারতের অংশীদারের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করবে। এর ফলে দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা উদ্যোগ আরও শক্তিশালী হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা জোরদারের ক্ষেত্রেও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

টাটা অ্যাডভান্সড সিস্টেমসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সুকরণ সিং বলেন, লকহিড মার্টিন ও রেথিয়নের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ পরবর্তী পদক্ষেপ। তাঁর দাবি, এই উদ্যোগ ভারতের প্রতিরক্ষা শিল্পে প্রয়োজনীয় সংযোজন দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি আত্মনির্ভরতাকেও শক্তিশালী করবে। চুক্তিটি ভারতীয় সশস্ত্র বাহিনীর কার্যকরী প্রস্তুতি বাড়াতে এবং যুদ্ধের জন্য প্রস্তুত সক্ষমতা দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande