
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): কাজ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজের কর্মপরিকল্পনা গোপন রাখার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তাঁর নিয়মিত পর্ব ‘সুভাষিতম’-এ তিনি এই বার্তা দেন।
প্রধানমন্ত্রী মোদী ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে লেখেন:
“যস্য কৃত্যং ন জানন্তি মন্ত্রং বা মন্ত্রিতং পরে।
কৃতমেবাস্য জানন্তি স বৈ পণ্ডিত উচ্যতে॥”
শ্লোকটির ব্যাখ্যা করে তিনি জানান, যে ব্যক্তির কাজ, পরিকল্পনা, গোপন চিন্তাভাবনা এবং কৌশল সম্পর্কে অন্যেরা তা সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত জানতে পারে না— সেইরূপ সংযমী, বিচক্ষণ ও গম্ভীর ব্যক্তিকেই প্রকৃতপক্ষে 'পণ্ডিত' বা বুদ্ধিমান বলা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি