
ভুবনেশ্বর, ১১ সেপ্টেম্বর (হি.স.): ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার মুখ্যমন্ত্রী মাঝি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি বার্তা প্রকাশ করে ড. মোহন ভাগবতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরন্তর কর্মশক্তি কামনা করেছেন। তিনি মহাপ্রভু শ্রীজগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, ড. ভাগবত যেন রাষ্ট্রসেবার কাজে নিরন্তর দিকনির্দেশনা ও সামর্থ্য লাভ করেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ড. মোহন ভাগবতের অনুপ্রেরণাদায়ী দিকনির্দেশনা রাষ্ট্রসেবার ভাবনাকে ধারাবাহিক ভাবে আরও শক্তিশালী করুক। ড. ভাগবতের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য