শিমলায় মাদক সহ গ্রেফতার ২
শিমলা, ১১ সেপ্টেম্বর ( হি.স): মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল হিমাচল প্রদেশের শিমলা পুলিশের বিশেষ শাখা । শুক্রবার বালুগঞ্জ থানার অন্তর্গত এলাকা থেকে প্রায় ৭.৫ গ্রাম মাদক (হেরোইন) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলি
হরিদ্বারে চুরির ঘটনার কিনারা, গ্রেফতার ২


শিমলা, ১১ সেপ্টেম্বর ( হি.স): মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল হিমাচল প্রদেশের শিমলা পুলিশের বিশেষ শাখা । শুক্রবার বালুগঞ্জ থানার অন্তর্গত এলাকা থেকে প্রায় ৭.৫ গ্রাম মাদক (হেরোইন) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন শিমলার সামারহিলের বাসিন্দা শিবরাজন ধীমান ওরফে শিবু এবং অন্যজন বিলাসপুরের ঘুমারবিঁয়ের বাসিন্দা গুলশন কুমার ওরফে গোলু।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ,বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার একটি দল টহলের দায়িত্বে ছিল। সেইসময় গোপন সূত্রে খবর আসে , দুই ব্যক্তি শিমলার সাংটি এলাকায় মাদক (হেরোইন) পাচারের চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বালুগঞ্জ চক থেকে সাংটি যাওয়ার রাস্তায় তল্লাশি শুরু করে। সেই সময় একটি সন্দেহভাজন গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে উদ্ধার করা হয় মাদক। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ধীমান ও গুলশনকে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande