প্রায় ১৭ ঘণ্টা পর ধর্না তুললেন হুমায়ুন কবীর
মুর্শিদাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ১৭ ঘণ্টা ধর্না দেওয়ার পর শেষমেশ অবস্থান তুললেন ''আম জনতা উন্নয়ন পার্টি''-র চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ শক্তিপুর থানার সামনে থেকে তিনি ধর্না তুলে নেন। তবে আন্দোলন
প্রায় ১৭ ঘণ্টা পর ধর্না তুললেন হুমায়ুন কবীর


মুর্শিদাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ১৭ ঘণ্টা ধর্না দেওয়ার পর শেষমেশ অবস্থান তুললেন 'আম জনতা উন্নয়ন পার্টি'-র চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ শক্তিপুর থানার সামনে থেকে তিনি ধর্না তুলে নেন। তবে আন্দোলন এখানেই থামছে না জানিয়ে, রবিবার বিকেলেই রেজিনগর থানায় নতুন করে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানা গেছে, দলীয় কর্মীদের ওপর পুলিশের হেনস্থার অভিযোগে শনিবার বিকেল থেকে শক্তিপুর থানা চত্বরে ধর্নায় বসেন বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে 'আম জনতা উন্নয়ন পার্টি'র কর্মী সমর্থকদের ওপর পুলিশ প্রশাসনের তরফ থেকে 'মিথ্যা মামলা দেওয়া' এবং অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে শনিবার বিকেল চারটে থেকে শক্তিপুর থানার সামনে ধর্নায় বসেন হুমায়ুন কবীর। নওদার বিধায়কের দাবি, থানা চত্বরে কয়েক ঘণ্টা বসে থাকার পরে শনিবার রাত ৯টা নাগাদ তিনি রাতের খাবার খেতে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় থানার প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর সারা রাত তিনি গেটের সামনে ধর্না চালান। সূত্রের খবর, শনিবার গভীর রাত পর্যন্ত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হুমায়ুন কবীর শক্তিপুর থানার সামনে চেয়ার পেতেই বসেছিলেন। এরপর নিজের গাড়ির সিটে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। তারপর ফের কর্মী-সমর্থকদের সঙ্গে রবিবার সকাল ৯টা পর্যন্ত শক্তিপুর থানার সামনে ধর্নায় ছিলেন হুমায়ুন কবীর| লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না বলে এ দিন জানিয়েছেন হুমায়ুন কবীর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande