১৩-১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম ২০২৬’-এর আয়োজন করবে ভারত
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের গান্ধীনগরে চলতি মাসের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত ‘ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম ২০২৬’-এর আয়োজন করতে চলেছে ভারত। ‘সার্কুলার ইকোনমি: ট্রানজিশন ফর পিপল অ্যান্ড প্রসপারিটি’ (বৃত্তাকার অর্থনীতি: জনগণ ও সমৃদ্ধির
১৩-১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম ২০২৬’-এর আয়োজন করবে ভারত


নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের গান্ধীনগরে চলতি মাসের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত ‘ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম ২০২৬’-এর আয়োজন করতে চলেছে ভারত। ‘সার্কুলার ইকোনমি: ট্রানজিশন ফর পিপল অ্যান্ড প্রসপারিটি’ (বৃত্তাকার অর্থনীতি: জনগণ ও সমৃদ্ধির পথে রূপান্তর)—এই ভাবনাকে সামনে রেখে ফোরামটি আয়োজিত হবে। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, এই আয়োজনে ৬৫টিরও বেশি দেশ থেকে ২,০০০-এরও বেশি অংশীদার অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক, নীতি-নির্ধারক, শিক্ষাবিদ এবং পরিবর্তন-প্রবর্তক বা ‘চেঞ্জমেকার’-রা।

এই ফোরামটি ‘গ্লোবাল সাউথ’-এর (উন্নয়নশীল দেশসমূহ) সঙ্গেবৃহত্তর সম্পৃক্ততা ও বৈশ্বিক সহযোগিতার পথ প্রশস্ত করবে। পাশাপাশি, এটি বৃত্তাকার অর্থনীতির জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও বেসরকারি ক্ষেতের বিনিয়োগকে ত্বরান্বিত করা, নীতি-সংক্রান্ত আলোচনা ও বিভিন্ন ক্ষেত্রে মধ্যে অংশীদারিত্বকে উৎসাহিত করা এবং বৃত্তাকার অর্থনীতির প্রসারে উদ্ভাবন, ডিজিটালাইজেশন ও প্রযুক্তির অগ্রগতি সাধনে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, বৃত্তাকার অর্থনীতির প্রসারে ভারতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই ফোরামের মূল লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande