মুনক খালে ছট ঘাটের নির্মাণকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার মুনক খালের প্রেমবাড়ি সেতু সংলগ্ন এলাকায় ছট ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন। একইসঙ্গে খাল পরিষ্কার, সৌন্দর্যায়ন ও আলোকসজ্জার কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। এ সময় দিল্লির প
মুনক খালে ছটঘাট নির্মাণকাজ পরিদর্শন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার মুনক খালের প্রেমবাড়ি সেতু সংলগ্ন এলাকায় ছট ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন। একইসঙ্গে খাল পরিষ্কার, সৌন্দর্যায়ন ও আলোকসজ্জার কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। এ সময় দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্র-সহ সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার পাশাপাশি কাজের সর্বোচ্চ গুণমান বজায় রাখার নির্দেশ দেন। ছট মহাপর্বের আগেই মুনক খালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে তোলার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ছটপুজোয় আসা পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

সোমবার রেখা গুপ্তা বলেন, একসময় যে খাল অবহেলার প্রতীক হয়ে উঠেছিল, আজ সেটিই নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। খালটি এখন আস্থা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়নের নতুন রূপ তুলে ধরছে। ‘উন্নয়নও, ঐতিহ্যও’—এই সংকল্পেরই প্রতিফলন মুনক খালের এই পরিবর্তন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande