১৭ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের উদ্বোধন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রথম সারির সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর পঞ্চম সংস্করণ নতুন দিল্লির যশোভূমি-তে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের উদ্বোধন
১৭ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের উদ্বোধন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রথম সারির সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর পঞ্চম সংস্করণ নতুন দিল্লির যশোভূমি-তে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনে ভারতের ক্রমবর্ধমান সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন পরিমণ্ডলকে তুলে ধরা হবে।

ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং এসইএমআই মিলিতভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এসইএমআই হল সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন নকশা ও নির্মাণক্ষেত্রে বৈশ্বিক শিল্প সংস্থা। সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ বৈশ্বিক সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন সংস্থা, শিল্প নেতৃত্ব, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষামহল, স্টার্ট-আপ এবং ছাত্রছাত্রীদেরকে এক মঞ্চে হাজির করা হবে। সেখানে তাদের মধ্যে মতবিনিময়, অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিন পরিমণ্ডলের ভবিষ্যৎ নকশা নিয়ে আলোচনা হবে।

এবারের সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এর ভাবনা হল – ‘সিলিকন টু সিস্টেমস : বিল্ডিং দ্য ইকো-সিস্টেম’। ভারতের সেমি-কন্ডাক্টর যাত্রাপথে এই সেমিকন ইন্ডিয়া ২০২৬ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ব সেমি-কন্ডাক্টর মূল্যশৃঙ্খলে ভারতকে গুরুত্বপূর্ণ জায়গা করে দিতে তা নির্ণায়ক হয়ে দেখা দিতে পারে। যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া, ২০২৬-এ তিনদিন ধরে ৬০০-রও বেশি প্রদর্শনকারী অংশ নেবে। এর মধ্যে থাকবে ৩০০ আন্তর্জাতিক সংস্থা। ছ’টি দেশের প্যাভিলিয়ন এবং ১২টি রাজ্যস্তরের প্যাভিলিয়নে স্টার্ট-আপ এবং স্টুডেন্ট হ্যাকাথনকে তুলে ধরা হবে। ৪০টির মতো স্টার্ট-আপ এই প্যাভিলিয়নে জায়গা পাবে। সেইসঙ্গে, একটি প্যাভেলিয়নে মহিলাদের একটি ফোরাম এবং মহিলা শ্রমশক্তিকে রাখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande