ব্রিকসের মেনু নিয়ে কংগ্রেসের কটাক্ষের সমালোচনা সুধাংশুর
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনের অভূতপূর্ব কূটনৈতিক সাফল্যের মাঝেই কংগ্রেসের সমালোচনা নিয়ে তীব্র আক্রমণ শানাল বিজেপি। আন্তর্জাতিক এই মঞ্চের কৌশলগত বা অর্থনৈতিক দিক নিয়ে আলোচনার বদলে কংগ্রেস কেবল নৈশভোজের ‘মেনু’ নিয়ে ম
ব্রিকসের মেনু নিয়ে কংগ্রেসের কটাক্ষের সমালোচনা সুধাংশুর


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনের অভূতপূর্ব কূটনৈতিক সাফল্যের মাঝেই কংগ্রেসের সমালোচনা নিয়ে তীব্র আক্রমণ শানাল বিজেপি। আন্তর্জাতিক এই মঞ্চের কৌশলগত বা অর্থনৈতিক দিক নিয়ে আলোচনার বদলে কংগ্রেস কেবল নৈশভোজের ‘মেনু’ নিয়ে মন্তব্য করেছে বলে অভিযোগ। আর এর প্রেক্ষিতেই কংগ্রেসকে বিয়েবাড়ির ‘নারাজ ফুফা’-র সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।

কংগ্রেসকে সরাসরি নিশানা করে বিজেপির এই রাজ্যসভা সাংসদ বলেন, ভারতের জন্য এত বড় একটি কূটনৈতিক সাফল্য পাওয়া সত্ত্বেও, কংগ্রেস দলের শুধুমাত্র নৈশভোজের মেনু নিয়ে মন্তব্য করার সিদ্ধান্তটি অত্যন্ত হাস্যকর এবং দুঃখজনক। তাদের এই আচরণ ঠিক বিয়েবাড়ির ‘নারাজ ফুফা’-র মতো। বিরোধী দলের রাজনৈতিক অক্ষমতার সমালোচনা করে সুধাংশু ত্রিবেদী আরও বলেন, এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চের কূটনৈতিক, কৌশলগত বা অর্থনৈতিক দিক নিয়ে কথা বলার পরিবর্তে তারা খাবার নিয়ে মন্তব্য করাটাই বেছে নিয়েছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ব্রিকস সম্মেলন সম্পর্কে কোনও বাস্তবসম্মত বা গঠনমূলক সমালোচনা করার ক্ষমতা তাদের নেই। বিজেপির এই শীর্ষ নেতার দাবি, ব্রিকস সম্মেলনের বিশাল সাফল্য মেনে নিতে না পেরে হতাশা থেকেই কংগ্রেস এমন মন্তব্য করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande